হোম > জাতীয়

শিগগিরই মাঠে নামছে বাজার মনিটরিং টাস্কফোর্স: উপদেষ্টা আসিফ

নিত্যপণ্যের বাজার কোনোভাবেই বাগে আসছে না। ডিম, মুরগি, সবজি, ভোজ্যতেল—   সবকিছুই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজ রোববার কাঁচামরিচ কেজিতে ৪০০ টাকা ছুঁয়েছে। সরকার কিছু পণ্যের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। 

এমন পরিস্থিতিতে বারবারই উঠে আসছে সিন্ডিকেটের প্রসঙ্গ। বলা হচ্ছে, ভোজ্য তেল ও ডিমের মতো কিছু খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট হাতেগোনা কয়েকটি কোম্পানি। এই প্রভাবশালী সিন্ডিকেটের কারণেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। আমদানিতে শুল্ক হ্রাস ও প্রত্যাহার করেও লাভ হচ্ছে না। আলু আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পেঁয়াজে প্রত্যাহার করা হয়েছে।  ভোজ্যতেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহারের কথাও চলছে।

অবশেষে সরকার বাজার সংক্রান্ত মনিটরিং টাস্কফোর্স গঠনের পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়