হোম > জাতীয়

দ্বৈত নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ডকপি (ছাপা কাগজ) গ্রহণ করবে না সরকার। এবার সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না।

সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

scs.ssd.gov.bd–লিংকে নিজস্ব জিমেইল (gmail) আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই–পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই–মেইলে পাবেন। নিজস্ব জিমেইল আইডি থেকে কিউআর (QR) কোড সংবলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়