হোম > জাতীয়

সাবেক আইনমন্ত্রী আনিসুলের ঘনিষ্ঠ তৌফিকার ৪২ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম। ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাবে থাকা ৪১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩১৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন।

তৌফিকা করিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক মোছাম্মৎ মাহফুজা খাতুন।

আবেদনে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তৌফিকা করিমসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তৌফিকা সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং অন্যান্য নামে বিপুল পরিমাণ আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই অবৈধ সম্পদের মাধ্যমে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিকানা অর্জন করেছেন। ইউনাইটেড ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, তাঁর ব্যাংক হিসাবে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, তা তিনি অন্যত্র স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। এই টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া না হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে অথবা দীর্ঘায়িত হতে পারে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তৌফিকা করিমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত। উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারাঙ্গনের অঘোষিত ‘নিয়ন্ত্রক’ ছিলেন অ্যাডভোকেট তৌফিকা করিম। প্রভাব খাটিয়ে আদালতের রায় ইচ্ছেমতো পক্ষে নিয়ে তদবির-বাণিজ্য করতেন তিনি। অনেকে আনিসুল হকের বান্ধবী হিসেবে তৌফিকা করিমকে চেনেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন