হোম > জাতীয়

ঢাকার পয়োবর্জ্য ও গ্যাসলাইন পরীক্ষা কমিটি গঠন করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার বাড়ি-ঘরের ওয়াসার পয়োবর্জ্য লাইন ও গ্যাসলাইন পরীক্ষা-নিরীক্ষা করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটি গঠন করে ৩০ এপ্রিলের মধ্যে ওয়াসাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। 

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ও সিদ্দিক বাজারে দুটি ভবনে দুর্ঘটনার ফলে একাধিক মৃত্যুর ঘটনায় জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি দায়ের করে। আবেদনে ঢাকার প্রতিটি বাড়িতে ওয়াসার সংযোজিত পয়োবর্জ্য নিষ্কাশন লাইন এবং তিতাসের গ্যাসলাইন যথাযথ আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। 

আদালত ওয়াসাকে কমিটি গঠনের নির্দেশ দেন। যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন প্রতিনিধি, তিতাস গ্যাসের একজন প্রতিনিধি, রাজউকের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিতাসের পক্ষে ছিলেন আইনজীবী আবুল বাশার টুটুল।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরের প্রতিটি বাড়িঘরে ওয়াসার যে পয়োনিষ্কাশন ও তিতাস গ্যাসের যে লাইন দেওয়া হয়েছে তা সময়ে সময়ে পরীক্ষা-নিরীক্ষা করার বিধান রয়েছে। কর্তৃপক্ষ তা না করায় অনেক সময় দুর্ঘটনা ঘটে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়