হোম > জাতীয়

অনলাইন জুয়া নিয়ে তদন্ত প্রতিবেদন ৯০ দিনের মধ্যে দিতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

অনলাইন জুয়ার বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কাকরাইলের বাসিন্দা তানজিম রাফিদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘অনলাইন জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান।

আদেশের বিষয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারা বের করবে কীভাবে এটা পরিচালিত হচ্ছে, কারা কারা জড়িত এবং এটা রোধ করতে কী কী প্রয়োজন।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন