হোম > জাতীয়

দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি