হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা আইনে ডিএসএর মতো নিপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো যেন না থাকে: অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিল করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটি একটি কঠোর আইন। এই আইন অস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতাসীন দল ও এর সহযোগীরা অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করত। একই সঙ্গে ভিন্নমত পোষণকারীকে দমন করত। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সাইবার নিরাপত্তা আইনে ডিএসএর মতো নিপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো যেন পুনরায় ব্যবহার না করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সব স্টেকহোল্ডার যেন প্রস্তাবিত নতুন আইনটি প্রণয়ন করার আগে যাচাই-বাছাই এবং সুপারিশ করার পর্যাপ্ত সুযোগ পান। একই সঙ্গে ধারাগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশি কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ডিএসএ–এর অধীনে অভিযুক্ত সবার অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী