হোম > জাতীয়

মিল্ক ভিটার দাম বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিল্ক ভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে মিল্ক ভিটার দাম সমন্বয় করে মিল্ক ভিটা দুধের দাম বৃদ্ধির বিষয়ে সুপারিশ করা হয়।

আজ রোববার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয় বলে সংসদীয় সচিবালয় থেকে পাঠানো সংবাদ ‍বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সমবায় আইনে বিদ্যমান প্রতিবন্ধকতা, দুর্বলতা দূরীকরণে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া আরডিসিএসএল এবং রংপুর বিভাগীয় শহরের সমবায় ব্যাংক এর বিষয়ে তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয় বলে জানানো হয়েছে।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, শাহে আলম, ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি