হোম > জাতীয়

শেষ হলো সংসদের সপ্তদশ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়েছে। আজ বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন।

এর আগে সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

আট কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় গত ২৮ মার্চ। এতে নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপন হয় এ অধিবেশনে।  

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন আইনপ্রণেতারা। যারমধ্যে ১৭টির জবাব দিয়েছেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭ টি। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির।     

অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী