হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলে তমালের ১৪ অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজার মূল্য প্রায় ৬৪ কোটি টাকা। দুদকের আবেদনের প্রেক্ষিতে অ্যাপার্টমেন্টগুলো জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, তমাল মনসুরের অবৈধভাবে অর্জন করা এসব সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে ক্রোক করা একান্ত প্রয়োজন। ক্রোক না করলে এসব সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে বলে দুদক আবেদন করেছে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য তমাল মনসুরের নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। আজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমাল মনসুরের নামে মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে সাবেক এমপি তমাল মনসুরের নামে আমেরিকার নিউইয়র্কে শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাই ভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৪টি পার্কিং স্পেস আছে যার মূল্য ৪৯ হাজার ৬০০ ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তাঁর বিরুদ্ধে তমাল মনসুরের বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী