হোম > জাতীয়

পুলিশের ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর, ৬৫ জনকে বদলি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পৃথক দুই প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে ৬৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, রাজারবাগ পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান ও সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তাঁরা বিধি অনুযায়ী, অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর আমলে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তাকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হলো।

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিও পুলিশ সুপার পদে ৬৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়