হোম > জাতীয়

ভূমিসেবার ফি এখন অনলাইনে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের ভূমিসেবার ফি আগামীকাল রোববার থেকে অনলাইনে জমা দিতে হবে। ই-নামজারি বাস্তবায়নের অংশ হিসেবে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারির ফি নগদ অর্থে পরিশোধ করা যাবে না। এসব অর্থ অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে। 

আজ শনিবার ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি ১ হাজার ১০০ টাকা এবং নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা শুধু অনলাইনে গ্রহণের জন্য ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিসিআর ও খতিয়ানের কোনো ভুল সংশোধনের জন্য কোনো ফি দিতে হবে না। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল রোববার থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকরের মধ্য দিয়ে ভূমি ব্যবস্থাপনায় ক্যাশ লেস ই-নামজারি বাস্তবায়িত হবে। 

বিজ্ঞপ্তিতে নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী