হোম > জাতীয়

বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ যৌথ মহড়া ও টহল শুরু

ফাইল ছবি

বঙ্গোপসাগরে যৌথ মহড়া ও টহল শুরু করেছে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী। আজ সোমবার বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় শুরু হয় এ মহড়া। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনীর যৌথ টহল ‘করপ্যাটের’ (Coordinated Patrol— CORPAT) ৬ষ্ঠ আসর এটি এবং দ্বিপক্ষীয় মহড়া ‘বঙ্গোসাগরের’ (BONGOSAGOR) ৪র্থ আসর। আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে দুই দেশের নৌবাহিনীর এই টহল ও মহড়া।

যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও একটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রনবীর ও একটি হেলিকপ্টার।

দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে আয়োজিত হয় বার্ষিক এ টহল ও মহড়া। এর দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশাবাদী দুই পক্ষ।

পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদী তারা। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন