হোম > জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঢাকায় সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েল চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

তাঁরা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জেনারেল জোয়েল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বর্তমানে বাংলাদেশে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠকে উপস্থিত ছিলেন।

এক দিনের সফরে মার্কিন সেনা প্রতিনিধিদলটি সোমবার রাতে ঢাকা পৌঁছায়। আজ মঙ্গলবার রাতে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে