হোম > জাতীয়

এনআইডি সার্ভার সুরক্ষিত আছে: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভার সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডির সিকিউরিটি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

মহাপরিচালক বলেন, ‘আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নিয়ে থাকে। আমাদের সার্ভারের তথ্যাবলির ওপরে কোনো রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো রকম তথ্য যায়নি। তারপরেও এই বিষয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।’ 

এ কে এম হুমায়ূন কবীর বলেন, ‘আমরা ওয়াসা ও বিদ্যুৎ বিলের জন্য তথ্য দিয়ে থাকি। ওদের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কি না, খতিয়ে দেখছি। এখন পর্যন্ত আমাদের ডেটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনো অ্যাবনরমাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি।’ 

ইসির সার্ভার সুরক্ষার বিষয়ে হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। তারপরও সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্য আইসিটি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।’

আরও পড়ুন:

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী