হোম > জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার সাংবাদিকেরা, সংসদে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। গতকাল বুধবার জাতীয় সংসদে তাঁরা বলেন, সাধারণ মানুষ ও সাংবাদিকেরা এই আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন। ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য সরকার এই আইন করেছে।

গতকাল জাতীয় সংসদে ‘এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল, ২০২৩’ পাসের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান ও জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান এসব কথা বলেন। 

 মোকাব্বির খান বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি অপব্যবহার রোধ না করতে পারলে আইন কোনো কাজে আসবে না। আবার আইনের অপপ্রয়োগ হলে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এমনটি আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে। ডিজিটাল নিরাপত্তা আইন এখন ডিজিটাল আতঙ্কে পরিণত হয়েছে। এ আইনে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ৭ হাজার ১টি মামলা হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিকেরা।’

আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া তথ্য তুলে ধরে মোকাব্বির খান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হুমকি, মামলা এবং দায়িত্ব পালনকালে বাধার সম্মুখীন হয়েছেন। গত সাড়ে চার বছরে এ আইন ভিন্নমত বা সরকারি দলের সমালোচনা এবং মুক্ত চিন্তা দমনে প্রয়োগ হয়েছে। এ আইনের কারণে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ভীষণভাবে সংকুচিত হয়েছে। এ আইন পুলিশকে সীমাহীন ক্ষমতা দিয়েছে।

 পুলিশের আইনেও তাদের এত ক্ষমতা দেওয়া হয়নি। জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, সত্যিকার অর্থেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন সাংবাদিকেরা।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী