হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম (বীর প্রতীক)। আজ মঙ্গলবার বেলা ১১টার পরে বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টাই শপথ নিলেন। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। এ দিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। 

এরপর আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ শপথ নেন।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী