হোম > জাতীয়

সংসদ অধিবেশন বর্জন নিয়ে নাটক করছে জাপা: এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সংসদের অধিবেশনে না যাওয়ার ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সেটা পরিবর্তনকে নাটক হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘কী নাটক, আমাদের সারা জীবনটাই নাটকের। পত্রিকায় আজকে হেডলাইন আসল, আজকে সংসদে বিরোধী দলের কেউ আসবে না। আবার দেখলাম সব পরিবর্তন।’

আজ সোমবার জাতীয় সংসদে উন্নয়ন বোর্ড আইনসমূহ রহিতকরণ বিল উত্থাপনের আপত্তি জানিয়ে বক্তব্য দিতে গিয়ে হারুন এসব কথা বলেন। 

স্পিকারের উদ্দেশে হারুন বলেন, কী অবস্থা, কী হচ্ছে তা জানাতে হবে। কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলীয় নেতা কীভাবে হবেন তা বলা আছে। এটি পরিষ্কার হওয়া দরকার। স্পিকার কেন সিদ্ধান্ত দিচ্ছেন না, এখানে কি সমস্যা আছে এসব জানানোর আহ্বান জানান তিনি। 

জেলা পরিষদ বিলুপ্ত করার দাবি জানিয়ে হারুন বলেন, এটি এখন ভয়াবহ দুর্নীতির আখড়া হয়ে গেছে। এর কোনো প্রয়োজন নেই। জেলা পরিষদের সম্পদ উপজেলা পরিষদে ন্যস্ত করে জেলা পরিষদ বিলুপ্ত করে দেওয়া হোক। এ সময় তিনি নির্বাচনে টাকা ছড়াছড়ির বিষয়টিও উল্লেখ করেন। 

গাইবান্ধা–৫ আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে হারুন বলেন, সেখানে নির্বাচন কমিশন সিসি ক্যামেরা স্থাপন করেছে। অনিয়ম ধরা পড়েছে। কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কর্মকর্তা তাদের কারও বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী
বিরোধী দল জাতীয় পার্টি নিয়ে হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনি খবরের কাগজে দেখেছেন বিরোধী দল আসবে না। আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনিও বিরোধী দল কন্ট্রোল করেন না। আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। বিরোধী দল গতকাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে-এই সিদ্ধান্ত তো এমন নয় যে পাল্টানো যাবে না। তারা আবার আলাপ আলোচনা করে পরিবর্তন করতে পারে। উনারাও (জাতীয় পার্টি) ওনার বা বিএনপির অঙ্গুলি হেলনে চলে না। সেই কারণেই আজকে উনাদের গাত্রদাহ হয়ে গেছে। যে এখানে তারা কোনো সমস্যা সৃষ্টি করতে পারেননি।

আনিসুল হক বলেন, বিরোধী দলক ধন্যবাদ জানাব যে দেশকে আগে প্রাধান্য দিয়েছেন। তারা নিজেদের বা দলকে প্রাধান্য দেননি। ওনারা দেশের সেবা করছেন এ জন্য অভিনন্দন জানাই। ওনারদের (বিএনপির) অসুবিধা হয়ে গেছে বলেই বিরোধী দলের গালিগুলো আমাকে দিয়ে দিলেন। বিষয়টি হলো গালি দিতে হবে। 

আনিসুল হক বলেন, উন্নয়ন বোর্ড আইন রহিতকরণ বিল নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সংসদ সদস্য জেলা পরিষদ আইনের কথা বললেন। রুলস অব বিজনেস সম্পর্কে উনি জানেন কী না জানি না। জেলা পরিষদ আইন যে মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার), সেই মন্ত্রণালয় এই সংসদে বিল পাস করেছিল। সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি পাস হয়েছিল। সেদিন কিন্তু তিনি (হারুন) ওই পক্ষে ভোট দেননি। বক্তব্য দিয়েছিলেন কিন্তু ভোট দেননি। সংসদ থেকে পাস করা আইন এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমি কেন এটা রহিত করতে আসব। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী