হোম > জাতীয়

নিজের প্রস্তাবিত ব্যক্তি সিইসি, সরকারকে জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে তাঁর নামটি প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ কথা জানান। 

সদ্য ঘোষিত নির্বাচন কমিশন সদস্য বাছাই প্রক্রিয়া নিয়ে অনেকে হতাশা প্রকাশ করলেও নিজের প্রস্তাবিত ব্যক্তিকে সিইসি হিসেবে বেছে নেওয়ায় খুশি জাফরুল্লাহ চৌধুরী।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার এবং হাবিবুল আউয়াল দুজনকেই কংগ্রাচুলেট করছি। হাবিবুল আউয়ালের পারিবারিক তেজ আছে। তাঁর অতীত ইতিহাসও বলে তিনি একজন দৃঢ়চেতা ব্যক্তি। আমি আশা করব, তিনি তাঁর অতীত রেকর্ড অক্ষুণ্ন রাখবেন, বিবেকবোধ দিয়ে কাজ করবেন। আমরা তাঁর পাশে আছি।’

নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রজ্ঞাপন দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বাকি চারজন হলেন—   সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কি বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী