হোম > জাতীয়

ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত কন্ট্রোল রুম, জরুরি সেবা মিলবে যেসব নম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বচ্ছন্দময় যাতায়াত নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এর অংশ হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যৌথ অপারেশন সেন্টার (০১৩২০০০০১২২৩)–এর সঙ্গে এই কন্ট্রোল রুমগুলোকে সংযুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

এর পাশাপাশি, যানজট নিরসন এবং পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে, রাজধানীর কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল বাড়ানো হবে।

বিপণিবিতানগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যানজট নিরসনের জন্য, যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারসহ টোলপ্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ের ব্যবস্থা করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত ১৫৫টি স্পটে আইপি/সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিকপক্ষকে ঈদের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কন্ট্রোল রুমের তালিকা:

মো. মতিউর রহমান, যুগ্ম-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়— ০১৭১৪-১১৮৫৩৭

নৌ-পরিবহন মন্ত্রণালয়— ০১৫৮১-৭৮৬৭৬৩, ০১৭৬৬-০২১৮৭৬

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ— ০১৫৫০-০৫৬৫৭৭, ০১৫৫২১৪৬২২২

সশস্ত্র বাহিনী বিভাগ— ০১৭৬৯-০১৪৩৫৫

পুলিশ অধিদপ্তর— ০১৩২০-০০১২২৩, ০১৩২০-০০১ ৩০০

আনসার ও ভিডিপি— ০২-৪৭২১৪০৮৮/০২-৪৭২১৪৯৩১-৩২, ০১৭৭৭-৭৯৪৪৮১

কোস্টগার্ড— ০১৭৬৯-৪৪ ০৯৯৯, ০১৭৬৬-৬৯০ ০৪৯

বিজিবি— ০১৭৬৯-৬০০১১৪

Additional Director Ops, র‍্যাব সদর দপ্তর— ০১৭৭৭-৭২০০১১, ০১৭৭৭-৭২০০২৮, ০১৭৭৭-৭২০০২৯

ডিএমপি— ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, ০১৩২০-০৩৭৮৪৭

হাইওয়ে পুলিশ— ০১৩২০-১৮২৫৯৮

নৌ-পুলিশ— ০১৩২০-১৬৯৫৯৮

মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, শিল্প পুলিশ সদর দপ্তর— ০১৭২০-১৬৯৬৩৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সদর দপ্তর, এডি, ঢাকা— ০২-২২৩৩৫৫৫৫, (নতুন-১০২), ০১৯৩৫-৩৮৭৩৩৬

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন