হোম > জাতীয়

সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধের আদেশ বহাল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এই আদেশের ফলে সোনাদিয়া দ্বীপ ও এর আশপাশ এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী সাদ্দাম হোসেন।

এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর হাইকোর্ট সোনাদিয়া ও এর আশ পাশের এলাকায় সকল অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে দখলদারদের কয়েকজন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়