হোম > জাতীয়

আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের প্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গসংস্থা ওসিএইচএ এর তহবিলে নগদ এক কোটি টাকা অনুদান প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থ ওসিএইচএ এর তহবিলে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ওসিএইচএকে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ প্রেরণ করবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ ওসিএইচএ’র মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। 

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়