হোম > রাজনীতি

আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে নৌকা বনাম ধানের শীষ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমেরিকার নতুন ভিসা নীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা প্রস্তুত, খেলা হবে। ফাইনাল খেলা আগামী নির্বাচনে—নৌকা বনাম ধানের শীষ।’

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘নাটক খেলা শুরু হয়ে গেছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে এই নাটক। আমেরিকা যে ভিসা নীতি প্রকাশ করেছে, তাতে নির্বাচনে বাধা দিলে খবর আছে। সে জন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। আমেরিকার নতুন ভিসা নীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে। ফাইনাল খেলা আগামী নির্বাচনে—নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে তারা ধানের শীষ চায় না।’ 

নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘প্রস্তুত হয়ে যান। কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। নতুন ভিসা নীতিতে আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে, তাদের ভিসা বন্ধ করে দেবে। এখানে আমাদের কিছুই নেই। সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি, আমরা সুষ্ঠু নির্বাচন করব।’

আসন্ন চার সিটি এবং আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন নতুন ভিসা নীতিতে আমাদের একটা লাভ হয়েছে। এত দিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, আর বলেছে নিষেধাজ্ঞা আসবে। নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে। নতুন ভিসা নীতিতে নির্বাচনে গোলমাল করলে, ভাঙচুর, মানুষ ও বাস পোড়ালে, যারাই এই সব জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করবে, আগুন-সন্ত্রাস করবে, তারাই আজকে ভয় পাচ্ছে।’ 

আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব। তাতে বাইরের কে ভিসা নীতি দিল, নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করব, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ভয় পাচ্ছেন কেন, নির্বাচনকে ভয় কিসের? আসলে তারা ভয় পাচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। তাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনা, কারণ জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা।’ 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের