হোম > রাজনীতি

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম বিক্রি শুরু হয়, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে মঙ্গলবার সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান নারী নেত্রীরা। পরে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে একে একে লাইনে দাঁড়িয়ে সবাই মনোনয়ন ফরম কিনতে শুরু করেন।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয় ২২৩টি আসনে, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ৬২টি আসনে, বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১টি আসনে ও অন্যান্য দল পায় ৩টি আসন। প্রতি ৬ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে পারে সংশ্লিষ্ট দল। সে হিসাবে আওয়ামী লীগ ৩৮টি সংরক্ষিত আসন পায় এবং স্বতন্ত্ররা পায় ১০টি আসন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরাও সংরক্ষিত আসনের মনোনয়নের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়ায় আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত আসনে এবার মনোনয়ন দেবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের