হোম > রাজনীতি

৩০ ডিসেম্বর সারা দেশে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য ‘কলঙ্ক’ উল্লেখ করে এদিন গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষ করে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

৩০ ডিসেম্বর দিন আর রাত মিলিয়ে গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক। এই দিন পালনের পাশাপাশি চলমান গণতান্ত্রিক আন্দোলনের আবহ তার সঙ্গে যুক্ত করা হবে বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণর‍্যালি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, ‘গণতন্ত্র মঞ্চ থেকে শুধু এক দফা দাবি করছি এমন নয়। আমাদের অনুগমনের শীর্ষ বিন্দু হচ্ছে এই সরকার পতনের দাবি। সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা। পরিশেষে নির্বাচন উপযুক্ত মাঠ তৈরি করা এবং সামগ্রিক এই শাসন ও রাষ্ট্রব্যবস্থা থেকে উত্তরণ আমরা চাই।’

মান্না আরও বলেন, ‘শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের