হোম > রাজনীতি

আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

চাঁদপুর প্রতিনিধি

শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।’ আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশ পন্থী আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই এই দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে।’

এ পথসভায় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান