হোম > রাজনীতি

যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ শেষে কথা বলেন জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদ্‌যাপন করছে। আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। জুলাই–আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে।’

আজ সোমবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের আমির।

ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।

তিনি বলেন, আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না। যেখানে মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্ম বিবেচনায় মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না।

জামায়াতের আমির বলেন, একজন নাগরিক হিসেবে সবাই সেখানে সমান অধিকার ভোগ করবে। আর এসব শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা এই সমাজের জন্য লড়াই করছি। আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই।

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার