হোম > রাজনীতি

এক দফার লিফলেট দিল বিএনপি, হাসিমুখে নিলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে-মসজিদে লিফলেট বিতরণ করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে লিফলেট বিলি করেন।

রাজধানীর সার্কিট হাউস মসজিদে জুমার নামাজ শেষে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে এক দফার লিফলেট দেন বিএনপির নেতা ফজলুল হক মিলন। মন্ত্রী হাসিমুখে লিফলেট গ্রহণ করেন।

বিএনপির একটি সূত্র এ খবর জানিয়ে বলেছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে লিফলেট বিলি করেন।

এক পৃষ্ঠার ওই লিফলেটে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফার আন্দোলন সফল করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।’

‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ’ শিরোনামের লিফলেটে আরও বলা হয়েছে, ‘আসুন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের