হোম > রাজনীতি

‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। সে সঙ্গে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘দলীয় নিয়ম-নীতি মেনে দল পরিচালিত হবে। এটি প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’ 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’ 

তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে—এটা আমাদের দাবি।’ 

অনুষ্ঠানে অন্য নেতৃবৃন্দ বলেন, তাঁরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না তাঁরা, বরং তৃণমূলের সিদ্ধান্ত কেন্দ্র বাস্তবায়ন করবেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা জাতীয়তাবাদে বিশ্বাসী, যাঁরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, স্থানীয়ভাবে জুলুম-নির্যাতনের অভিযোগ নেই, এমন ব্যক্তিদের জন্য তৃণমূল বিএনপির দরজা সব সময় খোলা।

আরও পড়ুন:

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের