হোম > রাজনীতি

শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ। দেশে তো গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলন করার চেষ্টা করুক।’ আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য কারামুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘আপনারা যে নির্বাচন দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন, তা বিএনপি জানে। মানুষ এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। বিএনপি আন্দোলনের কথা বলবে, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করার চেষ্টা করুক।’

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘ডক্টর ইউনুসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করেছে, সুতরাং এগুলোতে সরকারের কোনো হাত নেই।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের