হোম > রাজনীতি

ঐকমত্য কমিশনে ২৩ মার্চ মতামত দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে আগামী ২৩ মার্চ (রোববার) মতামত জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। এ নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও অংশ নেন।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বৈঠকে রাজনীতিসহ দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে কমিশন যে প্রচেষ্টা করছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে, সব বিষয়ে ঐকমত্য হবে, সেখানে সংস্কার হবে। আর যেখানে ঐকমত্য হবে না, সে বিষয়গুলো নিয়ে দলগুলো নির্বাচনের পরে জনগণের কাছে যাবে, পরে সংসদে আলোচনা হবে।’

নির্বাচন বিষয়ে দেশ এবং বিদেশে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জানিয়ে খসরু বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হলে অবশ্যই জনগণের সরকার লাগবে। বর্তমান পরিস্থিতিতে সেই প্রয়োজনীয়তা বড় করে দেখা দিয়েছে। এ বিষয়টি নিয়ে বৈঠকে কথা বলেছি। বিষয়টি নিয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।’

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার