হোম > রাজনীতি

জাতীয় পার্টির সমাবেশ প্রতিরোধের ঘোষণা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির ডাকা আগামীকাল শনিবারের সমাবেশ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়।

ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে আগামীকাল (শনিবার) সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে আগামীকাল সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের কাছে খবর আছে, তারা (জাতীয় পার্টি) দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। ডিএমপি কমিশনার কীভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয়, আমরা জানতে চাই। তাদের আমরা সমাবেশ করতে দেব না।’

গণঅধিকার পরিষদের সাবেক নেতা মশিউর রহমান বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা করে। তারা হামলাও করবে আবার সমাবেশও করবে, এটা কি মগের মুল্লুক পেয়েছে। জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়ার সঙ্গে ছাত্র-শ্রমিক-জনতার কোনো সম্পর্ক নেই, বিক্ষুব্ধ জনতা তাদের অফিস পুড়িয়েছে। শনিবার জাতীয় পার্টিকে কোনো সমাবেশ আমরা করতে দেব না।’

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)