হোম > রাজনীতি

জনগণ প্রত্যাখ্যান করলে স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করলে স্যালুট দিয়ে চলে যাব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলীতে ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন সারা পৃথিবীতে প্রশংসিত, নন্দিত। জনগণ শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। তবে জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাব। এর ব্যত্যয় হবে না।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘আন্দোলন করে, সন্ত্রাস করে, অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের ভিত্তি জনগণ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূলে। মাটির অনেক গভীরে। ইচ্ছা করলেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না। দেশে কৃষিক্ষেত্রে উন্নয়নের যে দিগন্ত উন্মোচন হয়েছে—এর ধারাবাহিকতা থাকা উচিত। এর জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’ 

ফুল ব্যবসায়ীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘পাইকারি এই ফুলের মার্কেট অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগে ফুলের এমন চাষাবাদ ছিল না। ফুলের এত ব্যবহার ছিল না। এখন ফুলের ব্যবহার অনেক বেড়েছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমরা কৃষিকে আধুনিকায়ন করতে চাই। প্রথাগত কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই। দেশের সার্বিক অর্থনীতিতে কৃষির অবদান কমতে থাকলেও গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। কৃষিকে যদি আমরা বাণিজ্যিকীকরণ করতে পারি, এটা সার্বিক অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।’ 

কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, ফুল ব্যবসায়ী নেতা বাবুল প্রসাদ প্রমুখ।

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)