হোম > রাজনীতি

পদ্মা সেতুর আলো দেখে মানুষের পেট ভরবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর ঝলমলে আলো দেখে মানুষের পেট ভরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিড্যাব) বুধবার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ‘স্বাস্থ্য খাতে বছর বছর বরাদ্দ কমছে। আপনি স্বাস্থ্য খাতে টাকা না দিয়ে পদ্মা সেতু দেখাবেন, এ পদ্মা সেতু আলোতে ঝলমল করবে রাতে, তা দেখে তো আর পেট ভরবে না, মানুষের কর্মসংস্থান বাড়বে না, তৃণমূলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না।’ 

রিজভী বলেন, ‘ডিক্টেটরদের কাজ হচ্ছে চটকদারি করা। মানুষকে দেখানো যে আমি ফ্লাইওভার করছি, বড় সেতু করছি। কিন্তু গ্রামের মানুষ তো মরে পড়ে আছে, তাদের তো বিক্রি করতেছেন। উন্নয়ন মানে তো মানুষের উন্নয়ন। মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে, সে যদি আমাশয়, কলেরা-ডায়রিয়ায় মরে পড়ে থাকে গ্রামে, তাহলে যে আলোকোজ্জ্বল পদ্মা সেতু আমরা দেখছি, দুই দিন ধরে বিশাল আলো জ্বলছে সেখানে, সেটা দিয়ে লাভ কী? ওটার তো কোনো লাভ নেই, যদি রুট লেভেলে মানুষের উন্নয়ন না হয়। স্বৈরাচাররা দেশে দেশে এভাবেই চলছে।’ তিনি বলেন, দেশের চিকিৎসা এবং শিক্ষা সব ভেঙে পড়েছে। বাজেটে এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়েছে। 

ভিড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে, তাদের ওপরে জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে, ভোট চুরির, ক্ষমতা দখল করার (চেষ্টা করছে), নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই চুরির উচ্ছিষ্টভোগীরা এখন উঁকি মারছে। অর্থাৎ, আওয়ামী লীগ যে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, এটার আবার একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

নেতা-কর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমরা যাতে আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।’ খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে এখন। একটা হলো কর্তৃত্ববাদী সরকার, আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে। বিএনপির অবস্থান জনগণের পক্ষে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের