হোম > রাজনীতি

আ.লীগ বাণিজ্য মেলার মাঠ পাচ্ছে না, সমাবেশ বায়তুল মোকাররমেই করতে চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় শুক্রবার বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করব। কারণ আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির কর্মসূচি রয়েছে। তাই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা আমাদের অনুরোধ করেছেন এখানে সমাবেশ না করতে।’

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজ বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

 শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠ চাইলেও কর্তৃপক্ষ রাজি হয়নি। পরে দিন পাল্টে আগামীকাল শুক্রবার বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার পরিকল্পনা করেছিল দলটি। 

 

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান