হোম > রাজনীতি

শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আলটিমেটাম

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট সুবিধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, পাসপোর্ট অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজের সঙ্গে জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে হবে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার ও অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুসহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তাঁরা এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গোপনে তাঁর ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, যেটা পরিষ্কারভাবে বেআইনি। তিনি একজন খুনের আসামি হওয়া সত্ত্বেও সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই অবৈধ কাজটি করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর পদ ছাড়তে হবে।’

সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পতিত স্বৈরাচারের দোসররা ছাত্র-জনতার সরকারের বিভিন্ন চেয়ারে এখনো বসা। এদের চেয়ারে বসা রেখে বিপ্লব-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন, সাবেক যুবনেতা মোজাম্মেল মিয়াজি, আবু তৈয়ব, পিআরপির তরিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন প্রমুখ।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের