হোম > রাজনীতি

৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের এক দফা দাবি ও তফসিল বাতিলের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপী মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।  

বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। ২৮ অক্টোবরের পর থেকে এ নিয়ে ১০ দফায় অবরোধের ডাক দিল দলটি। এ হিসাবে ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ এবং ১০ ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন করবে বিএনপি। 

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে রিজভী বলেন, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে রোববার থেকে নবম দফায় অবরোধের কর্মসূচি পালন শুরু করে বিএনপি। মঙ্গলবার সকালে এই কর্মসূচি শেষ হচ্ছে।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান