হোম > রাজনীতি

বাংলাদেশি জাতীয়তাবাদই পরস্পরের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায়, নৃগোষ্ঠীসমূহ একীভূত হয়। বাংলাদেশি জাতীয়তাবাদই সকলকে একই বন্ধনে আবদ্ধ করে। পরস্পরের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য সৃষ্টি করে।’

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। বাণীতে দেশের বৌদ্ধধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফখরুল বলেন, ‘গৌতম বুদ্ধ চেয়েছিলেন একটি সুখী-সমৃদ্ধময় আলোকিত সমাজ— যেই সমাজে কোনো ধরনের হিংসা-প্রতিহিংসা থাকবে না, থাকবে না কোনো ধরনের সংঘাত-সহিংসতা। বর্তমানের দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলায় এ মুহূর্তে গৌতম বুদ্ধের বাণী আমাদের সুদিনের পথে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।’

ফখরুল আরও বলেন, ‘গৌতম বুদ্ধ বলেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, বরং শরণ নিতে হয় অহিংসার। আজ বাংলাদেশসহ সারা বিশ্ব রক্তপাত, হানাহানি ও সংঘাত-সংঘর্ষে ক্ষতবিক্ষত। এই দুর্যোগময় মুহূর্তে গৌতম বুদ্ধের হিতোপদেশ মানুষকে অহিংসার পথে, ন্যায়ের পথে চালিত করবে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের