হোম > রাজনীতি

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে।’ আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম-নিশানা দেশের মানুষ বরদাশত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। এ জন্য সকল রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই-ফিলিস্তিন রক্ষায় আপনারা উদাত্তভাবে এগিয়ে আসুন। তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মামুনুল হক বলেন, ফিলিস্তিনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতেও মুসলমানদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পাঁয়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে ভারত যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে এক করার উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি।’

খেলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মনোভাব নরম করা যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি উঠিয়ে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি-পাসপোর্টে আবার এ শব্দ পুনর্বহাল করতে হবে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের