হোম > রাজনীতি

খালেদার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 

খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছায়। তিনি আবেদনটি পড়েছেন। এরপর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ২৫ মার্চ (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।

সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। পরে তাঁর মুক্তির মেয়াদ আট দফা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানে বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের