হোম > রাজনীতি

সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ স্বতন্ত্র থাকবে: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন। 

আসন সমঝোতা হলে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে থাকবে—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রয়েছে। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে।’ 

কাদের বলেন, ‘জাপার সঙ্গে সমঝোতা আছে। কোনো রকম অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। শুধু আসন ভাগাভাগি নয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টি বিকেল ৪টার মধ্যে ঠিক হবে। আগাম কোনো ঘোষণা দিতে চাই না। কারণ কিছু রদবদল হতে পারে। আসন ছাড়ের বিষয়ে ধারণা আমরা জাপাকে দিয়েছি। তারা আমাদের কাছে বেশি চাইতেই পারে ৷ আমাদের তো সীমাবদ্ধতা আছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব আসন ছাড়ব, সেই সব আসনে আমাদের প্রার্থী বসানো হবে। আশানুরূপ প্রার্থী না থাকলে জাপার নির্বাচন থেকে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।’

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান