হোম > রাজনীতি

শেখ হাসিনাকে দেখতে ‘ভালোবাসার চাদর’ জড়িয়ে এসেছেন ইউসুফ গাজী

শিপুল ইসলাম ও কেএম হিমেল আহমেদ, রংপুর 

ভ্যাপসা গরমে চাদর গায়ে আওয়ামী লীগের সমাবেশে এসেছেন ইউসুফ গাজী (৪৬)। এই গরমে গায়ে চাদর মোড়ানোর কারণ জানতে তাঁর কাছাকাছি গিয়ে দেখা গেল, চাদরে পিন দিয়ে আটকানো শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি। আরও আছে বিভিন্ন পত্র-পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পেপার কাটিং। ইউসুফ গাজী এই চাদরের নাম দিয়েছেন, ‘ভালোবাসার চাদর’।

আজকের পত্রিকাকে ইউসুফ গাজী বলেন, কয়েক দশক ধরে তিনি এসব পেপার কাটিং সংগ্রহ করছেন। তিনি বলেন, ‘আজ সকাল ৭টায় নগরীর আশারাতপুরে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে বের হইছি। রংপুর জিলা স্কুলে আসতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগেছে। বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাঁর মেয়ে শেখ হাসিনাকে একনজর দেখার জন্য এসেছি। আশা করি দেখা পাব। আমার রংপুরে আজকে প্রধানমন্ত্রীকে দেখতে পাব ভাবতেই অনেক খুশি লাগছে। রংপুরের উন্নয়ন নিয়ে শুধু আওয়ামী লীগ সরকারই চিন্তা ভাবনা করে। তাই আবারও চাই শেখ হাসিনাকে।’

আজ বুধবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায় রংপুর জিলা স্কুল মাঠে দলে দলে ব্যানার-ফেস্টুন হাতে ঢাকঢোল পিটিয়ে রঙিন টিশার্ট ও মাথায় ক্যাপ পরে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জানা গেছে, আজ ২৭টি প্রকল্পের উদ্বোধন এবং নতুন করে আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশপথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। তখন তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবারও রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রংপুর বিভাগ, রংপুর সিটি করপোরেশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেন।

রংপুর জিলা স্কুল মাঠে আজ বুধবার দুপুরে মহাসমাবেশে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে পৌঁছেছেন। জেলার বাইরের উপজেলা থেকে নেতা-কর্মীরা বাস-ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে আসছেন। শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতা-কর্মীদের বাইরে বিপুলসংখ্যক সাধারণ মানুষও রয়েছেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের