হোম > রাজনীতি

সিপিবি ও বাসদের নতুন কমিটিকে ডা. জাফরুল্লাহর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার এক অভিনন্দন বার্তায় জাফরুল্লাহ এই অভিনন্দন জানান। 

সম্প্রতি দ্বাদশ কংগ্রেসের মাধ্যমে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শাহ আলম এবং রুহিন হোসেন প্রিন্স। 

ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমার প্রত্যাশা সিপিবির নতুন কমিটি তাদের ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’—এ স্লোগান সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেবেন। আমি সংগঠনের সকল নবনির্বাচিত নেতা কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

এ ছাড়া বাসদের নতুন কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকেও অভিনন্দন জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান