হোম > রাজনীতি

তারা মশা মারতে পারে না, মানুষ মারতে পারে: গয়েশ্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পায় না। তারা (সরকার) চিকিৎসা দিতে পারে না। দুই পাশে দুই মেয়র, তার সঙ্গে যে কাউন্সিলররা তারা মশা মারতে পারে না, মানুষ মারতে পারে, টাকা লুট করতে পারে।’

আজ বুধবার রাজধানীর মিরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিরপুর ১১ নং সেকশনের ঢাল থেকে শুরু হয় এই কার্যক্রম।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা সরকারের জনপ্রিয়তা কতটা তলানিতে গেলে তারা আজকে সেলফি প্রচার করে নিজেদের অস্তিত্ব জাহির করছে। বুঝতে হবে—এই সরকার অত্যন্ত দুর্বল। দুই দিন আগে যিনি (প্রধানমন্ত্রী) বললেন আমেরিকা যাবেন না, আজকে তিনি অনুরোধ করে একটা সেলফি তুলে মনে করছেন বিশাল শক্তিমান হয়ে গেছেন। এই সেলফিনির্ভর সরকারকে আর ক্ষমতায় রাখার কোনো সুযোগ নাই।’

সরকার পতনের চলমান এক দফার আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যে যুদ্ধে নেমেছি, শান্তিপূর্ণভাবে সেই যুদ্ধের সমাধান করতে চাই। যত বাধাই আসুক, জনগণের দাবি আদায় থেকে পিছপা হব না।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘আজকে আমাদের নেত্রী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সরকারি লোকেরা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েও বাইরে চিকিৎসার সুযোগ পান। কিন্তু খালেদা জিয়া সেই সুযোগ পাচ্ছেন না।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব মহানগরে তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। গত সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয়ভাবে গতকাল মঙ্গলবার নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। আজ লিফলেট বিতরণের দ্বিতীয় দিন। আগামীকাল বৃহস্পতিবার এই কর্মসূচির সমাপ্তি হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের