হোম > রাজনীতি

সরকার ভালো নেই বলে আবোল-তাবোল বলছে: গয়েশ্বর রায় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা কেমন আছি সবাই জানি। যারা ক্ষমতায় আছে, তারা জানে যে তারা ভালো নাই। ভালো নাই বলে মাঝেমধ্যে আবোল-তাবোল কথা বলে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

ক্ষমতাসীনদের অবস্থা বোঝাতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘এক গৃহস্থ বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পর গরমের কারণে বউয়ের কাছে পানি চাইতেছে। বউরে বলেছে যে মাগো এক গ্লাস পানি দাও..., বউ বলে ধুর! কাকে কী কও! হইবো না, মাথা গরম হলে এমনি হয়। সরকারেরও এ রকম অবস্থা হয়েছে, কী কয় তারাও নিজেরা বুঝে কি না সন্দেহ।’

খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এই সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য দেন।

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান