হোম > রাজনীতি

গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে: ইনু

ঢাবি প্রতিনিধি

গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘আমার জীবনে দুইটি যুদ্ধ করেছি। একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং আরেকটি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। এই যুদ্ধে বিজয় লাভ করলেও গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে, এখনো আমরা বিপদের ভেতরেই আছি। এখন স্বাধীনতাকে সংহত করার জন্য পাকিস্তান পন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চলছে।’ 

সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘এই বটতলা দেখলে মনে হয়, এটি ছাত্র আন্দোলনের ধ্বংসস্তূপ, পুরাকীর্তি। শিক্ষকেরা আছেন কিন্তু কথা বলেন না, নীরব। ছাত্র সংগঠন আছে, কিন্তু তারা ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী। ছাত্র সংগঠন আছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার ভাগীদার হওয়ার পেছনে ছুটছে।’ 

আশাবাদ ব্যক্ত করে ইনু বলেন, ‘আমি এখানে ছাই উড়িয়ে দেখতে এসেছি। এখনো দুই একটা আগুনের ফুলকি আছে। এই বটতলা আবার জাতির বিবেক হবে। এই বটতলা সাম্প্রদায়িকতা, গুন্ডা বাজি, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে।’ 

এ সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীম এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের