হোম > রাজনীতি

সবাইকে এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে ডা. জাফরুল্লাহ স্মরণসভা উদ্‌যাপন কমিটি।
 
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, অনেকেই তাদের জীবন দিচ্ছেন। তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এ অবস্থায় সব নাগরিক, যারা দেশকে ভালোবাসেন সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাঁদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে বেরিয়ে আসতে হবে। কে কী বলল সেটা দেখার দরকার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই।’ 

এ সময় জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাফরুল্লাহ পরিবর্তন চেয়েছিলেন। তিনি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি দেশের দেশপ্রেমিক মানুষদের একত্রিত করে সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।’

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান