হোম > রাজনীতি

সব ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপনজন আর কেউ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা একাত্তরে পরাজিত, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন। আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা এই চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করছেন—এমন একটি সময়ে যখন সারা বিশ্বে অস্থিরতা ও যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।’

এই অস্থিরতা-অশান্তি থেকে বিশ্ব ও দেশকে রক্ষায় দেবী দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)