হোম > রাজনীতি

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ওপর হামলা পৈশাচিক ও কাপুরুষোচিত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ওপর হামলার ঘটনাকে পৈশাচিক ও কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা ও প্রাণহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনা অত্যন্ত পৈশাচিক ও কাপুরুষোচিত। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।

প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার