হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব দাবি বিএমএর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব বলে মত দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। আজ সোমবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই মত জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আধুনিক চিকিৎসা পদ্ধতিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিশ্ব মানের চিকিৎসাসেবা দিতে সক্ষম, তা করোনাকালীন সময়ে দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। এ সময়ে বাংলাদেশের প্রায় সকল জটিল রোগে আক্রান্ত রোগীরা দেশেই চিকিৎসা নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বর্তমানে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে তিনি বা তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ যদি প্রয়োজন মনে করেন, তাহলে বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসককে এনে পরামর্শ নেওয়া যেতে পারে। বর্তমানে শারীরিক অবস্থা বিবেচনা করে ওনাকে (খালেদা জিয়া) অন্যত্র স্থানান্তর করা উপকারের পরিবর্তে ক্ষতির আশঙ্কা বেশি বলে জানান বিএমএ নেতারা।

বিবৃতিতে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও অধ্যাপক ডা. মাহমুদ হাসান, ডা. মো. শফিকুর রহমান, অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ স্বাক্ষর করেন। 

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান